এবারের
মৌসুমে আবাহনীতে যোগ দিয়েছেন জাতীয় দলের একঝাঁক ফুটবলার। সঙ্গে ইংলিশ
লিগের ক্লাব আর্সেনালের সাবেক ফুটবলার রিকেটস, আরেক ইংলিশ লি টাক এবং
ঘরোয়া ফুটবলে পরীক্ষিত বিদেশি নাইজেরিয়ার সানডে সিজোবা। কিন্তু মৌসুম
শুরুর টুর্নামেন্ট স্বাধীনতা কাপের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে আকাশি
নীলেরা। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র
করেছে ফেনী সকারের সঙ্গে। ভারী বৃষ্টির মধ্যে কাকভেজা হয়ে বঙ্গবন্ধু
স্টেডিয়ামে খেলা দেখলেন শ খানেক দর্শক। ম্যাচ শেষে আবাহনী গ্যালারিতে
দাঁড়ানো ওই দর্শকদের আক্ষেপ, জয় দেখে বাড়ি ফিরতে পারেননি। ক্ষোভে তাঁরা
গালাগাল করলেন কর্মকর্তাদের। পুলিশ এসে অবশ্য পরে ওই সমর্থকদের গ্যালারি
থেকে তাড়িয়ে দিয়েছে। এই আবাহনীতে আছেন জাতীয় দলের ফুটবলার ওয়ালী ফয়সাল,
আরিফুল ইসলাম, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জুয়েল রানা, আতিকুর রহমান ফাহাদ,
ইমন মাহমুদ, তপু বর্মণ, নাবিব নেওয়াজ জীবন। চোটের কারণে হেমন্ত ও জুয়েল
রানা মাঠে নামেননি। আর্সেনালের সাবেক ফুটবলার রিকেটসকে কাল একাদশে রাখা
হয়নি। তাঁর ফিটনেস নিয়ে নাকি সমস্যা আছে। আরেক ইংলিশ লি টাক অবশ্য প্রথম
ম্যাচ হিসেবে মন্দ খেলেননি। বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে দিয়েছেন,
তবে গোল করতে পারেননি সানডে সিজোবা। আবাহনী ৪৫ মিনিটে এগিয়ে যায়
সেনেগালের ফরোয়ার্ড কামারার গোলে। জীবনের ক্রস থেমে কামারার প্লেসিংয়ে
লক্ষ্যভেদ। ৮১ মিনিটে সকারের ফ্রাঙ্ক দুই ডিফেন্ডার কাটিয়ে আবাহনীর বক্সে
ঢুকলে তাঁকে ফেলে দেন গোলরক্ষক শাকিল। পেনাল্টি থেকে চৌম্রিন রাখাইন ১-১
করলে একটা পয়েন্ট পেয়ে যায় সকার। আজকের খেলা: মোহামেডান-শেখ জামাল
(সন্ধ্যা ৬-৩০ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম)।
Monday, April 4, 2016
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment