লবণচাষিদের
প্রয়োজনীয় সহায়তা দিতে কক্সবাজারের জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ
দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাণিজ্যমন্ত্রী গতকাল বৃহস্পতিবার
সচিবালয়ে মন্ত্রণালয়ের সমন্বয় সভা থেকে ভিডিও কনফারেন্স পদ্ধতির উদ্বোধন
করে কক্সবাজারের ডিসিকে এ নির্দেশ দেন। তোফায়েল বলেন, দেশে উৎপাদিত লবণের
মান বেশ ভালো। সরকার লবণচাষিদের উৎসাহিত করতে বিদেশ থেকে লবণ আমদানি বন্ধ
রেখেছে। তাই দেশের চাহিদা মোতাবেক লবণ উৎপাদনে চাষিদের সহযোগিতা ও উৎসাহ
দিতে হবে। মন্ত্রী বলেন, লবণচাষিদের লবণ উৎপাদনে যাতে কোনো সমস্যা না হয়,
সে জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণ করবেন কক্সবাজারের ডিসি।
বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment