Monday, April 25, 2016

পিএইচপি আর্তমানবতার সেবায় কাজ করে যাবে

পিএইচপি পরিবারের চেয়ারম্যান আলহাজ সুফি মুহাম্মদ মিজানুর রহমান বলেছেন, পিএইচপি পরিবার সব সময় আর্তমানবতার সেবায় কাজ করে যাবে।
সোমবার (২৫ এপ্রিল) দুপুরে হজরত শাহ আমানত খানের (র.) দরগাহ প্রাঙ্গণে সুফি মিজান ফাউন্ডেশন আয়োজিত গরিব-দুস্থ রোগীদের চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ কার্যক্রমে এ কথা বলেন।
চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করে সুফি মিজান বলেন, দেশের গরিব মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা করলে মহান আল্লাহ আমাদের ওপর রহমত নাজিল করবেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এ সংবাদ আমাদের দিয়ে গেছেন।
সুফি মুহাম্মদ মিজানুর রহমান বলেন, দেশের গরিব মানুষের কল্যাণে তিনি আজ যে চিকিৎসা কার্যক্রম শুরু করলেন, পরবর্তীতে তা আরও জোরদারভাবে করা হবে।
তিনি সবাইকে গরিব মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
মোনাজাতের মাধ্যমে কার্যক্রমের সফলতা কামনা করেন হজরত শাহ আমানত খানের (র.) দরবারের মুতওল্লি হজরত শরফুদ্দীন মুহাম্মদ শওকত আলী খান (শাহীন মিয়া)।
চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ইনডোর মেডিকেল অফিসার ডা. দীপঙ্কর দে। সার্বিক দায়িত্বে ছিলেন ফাউন্ডেশনের কর্মকর্তা রাফি আহমেদ। সহযোগিতায় ছিলেন আলহাজ মুহাম্মদ সোলায়মান, আলহাজ খোরশেদ আলী চৌধুরী, অঞ্জন দে (ফার্মাসিস্ট)।

No comments:

Post a Comment