ফিফার
নৈতিকতা কমিটি থেকে পদত্যাগ করলেন হুয়ান পেদ্রো দামিয়ানি। পানামা পেপারস
কেলেঙ্কারিতে নাম আসাতেই পদত্যাগ করলেন উরুগুয়ের এই ফুটবল কর্তা। ফিফার
পতিত এক সাবেক কর্মকর্তাকে সাহায্য করেছে দামিয়ানির আইনি প্রতিষ্ঠান—এই
অভিযোগ ওঠার পরই কাল নৈতিকতা কমিটি ছাড়লেন তিনি। দক্ষিণ আমেরিকান ফুটবল
কনফেডারেশনের সাবেক প্রধান ইউজেনিও ফিগেরেদোকে সাহায্য করেছিল দামিয়ানির
প্রতিষ্ঠান। অথচ দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্রশংসা কুড়িয়েছেন
দামিয়ানি।
Thursday, April 7, 2016
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment