ইউনাইটেড
কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) সম্প্রতি মাস্টারকার্ডের তিনটি নতুন ডেবিট ও
ক্রেডিট কার্ড নিয়ে এসেছে। কার্ডগুলো হচ্ছে প্লাটিনাম ডেবিট ও ক্রেডিট
মাস্টারকার্ড এবং ইম্পিরিয়াল প্লাটিনাম ডেবিট মাস্টারকার্ড। ঢাকায় ইউসিবির
প্রধান কার্যালয়ে কার্ড তিনটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে
ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ
ই এ মুহাইমেন ও মীর্জা রাফিকুর রহমান এবং মাস্টারকার্ড বাংলাদেশের
কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও ভাইস প্রেসিডেন্ট গীতাঙ্ক ডি
দত্তসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুহাম্মদ আলী
বলেন, ‘ইউসিবি পরিবার সব সময়ই গ্রাহকদের উদ্ভাবনী সেবা প্রদানে সচেষ্ট।
সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন ঘটল আমাদের নতুন তিনটি মাস্টারকার্ড চালুর
মাধ্যমে।’ সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘আমরা আশা করি, এসব কার্ড বর্তমান
সময়ের গ্রাহকদের চাহিদা পূরণ করবে এবং তাঁরা কেনাকাটায় নানা ধরনের
সুযোগ-সুবিধা পাবেন।’
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment