ঢাকা
বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস)
বিভাগের শিক্ষার্থীরা দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব
বাংলাদেশে (আইসিএবি) চার্টার্ড অ্যাকাউন্টিংয়ে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুযোগ
পাবেন। এ ব্যাপারে শিগগিরই ঢাবি ও আইসিএবির মধ্যে একটি সমঝোতা স্মারক
(এমওইউ) সই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত শনিবার অনুষ্ঠিত ‘চার্টার্ড
অ্যাকাউন্ট্যান্সি: ক্যারিয়ার এক্সিলেন্স’ শীর্ষক এক আলোচনা সভায় আইসিএবির
সভাপতি কামরুল আবেদীন এ তথ্য জানান। এআইএস ও আইসিএবির যৌথভাবে আয়োজিত এ
সভায় প্রধান অতিথি ছিলেন আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের
(অ্যামচেম) সাবেক সভাপতি আফতাব-উল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন আইসিএবির
সহসভাপতি আদিব এইচ খান ও এম এইচ খসরু, পর্ষদ সদস্য এম ফরহাদ হোসেন ও
মোস্তফা কামাল, ঢাবির অধ্যাপক মাহফুজুল হক ও মিজানুর রহমান এবং
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ
মহিউদ্দীন আহমেদ, মেট লাইফ আলিকোর সিএফও আবদুল কাদের জোয়ারদার।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment