![]() |
| পাপা বেম্বা |
কনসার্ট
চলার সময়ে মঞ্চ ভেঙে কঙ্গোর সংগীত তারকা পাপা বেম্বা নিহত হয়েছেন। আজ
রোববার আইভরিকোস্টে ৬৬ বছর বয়সে এই ‘কিং অব কঙ্গোলিস রাম্বার’ মৃত্যু
হয়। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, রোববার সকালে
আইভরিকোস্টের আবিদজানে আরবান মিউজিক্যাল ফেস্টিভ্যালে কিউবায় ইলেকট্রনিক
রক গানের প্রদর্শক পাপা গান গাইছিলেন। এ সময় মঞ্চ ভেঙে তিনি পড়ে যান। পরে
হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। পাপার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
করেছে আরবান মিউজিক্যাল ফেস্টিভ্যালের আয়োজকেরা। পাপা বেম্বার মৃত্যুতে
কঙ্গো প্রজাতন্ত্রের সংস্কৃতি মন্ত্রী বানজা মুকালায় শোক প্রকাশ করে
বলেন, ‘তিনি একজন আইকন। অত্যন্ত মেধাবী শিল্পী। তাঁর মৃত্যু সংগীত জগতের
অপূরণীয় ক্ষতি।’ ছয় সন্তানের বাবা পাপা বেম্বা ১৯৪৯ সালে কঙ্গোতে
জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম জুলস শুঙ্গু বেম্বাদিও পেনে কিকুমবা। চার দশক
ধরে তিনি বিশ্ব সংগীতে অসামান্য অবদান রেখে গেছেন।

No comments:
Post a Comment