ভারতের
মুম্বাইয়ের হাইকোর্ট বলেছেন, মন্দিরে প্রবেশ নারীর মৌলিক অধিকার। আর
তাতে বাধা দিলে বাধাদানকারীর ছয় মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। মহারাষ্ট্র
রাজ্যের আহমেদ নগর জেলার শনি শিংনাপুর মন্দিরে নারীদের প্রবেশে শতবর্ষ
পুরোনো নিষেধাজ্ঞা ছিল। একে চ্যালেঞ্জ করে এক আন্দোলনকর্মীর করা আবেদনের
জবাবে গত শুক্রবার হাইকোর্ট এ রায় দিলেন। রায়ে বলা হয়েছে, মহারাষ্ট্র
রাজ্যের কোনো মন্দিরে নারীদের প্রবেশে বাধাদান ঠেকানো সরকারি
কর্তৃপক্ষকেই নিশ্চিত করতে হবে। সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া
(পিটিআই) বলেছে, প্রধান বিচারপতি ডি এইচ ওয়াঘিলা বলেন, এটা নারীদের মৌলিক
অধিকার এবং সরকারের মৌলিক দায়িত্ব হলো তাদের অধিকারের সুরক্ষা দেওয়া।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment