আইএসের
কবজা থেকে মুক্ত করা সিরিয়ার পালমিরা শহরে প্রায় ৪০টি লাশের একটি গণকবর
পাওয়া গেছে। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। শহরটির উত্তর-পূর্বাঞ্চলীয়
প্রান্তে গণকবরটি পাওয়া যায়। একটি সামরিক সূত্র জানিয়েছে, ওই ৪০ জনের কাউকে
শিরশ্ছেদ করে ও কাউকে গুলি করে মারা হয়েছে। ওই সূত্র বলেছে, নিহত
ব্যক্তিরা আইএসবিরোধী মিলিশিয়া সদস্য ও তাঁদের স্বজন। আইএস জঙ্গিরা তাঁদের
হত্যা করেছে বলে মনে করা হচ্ছে। লাশগুলো স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
গণহত্যার শিকার অনেককেই শনাক্ত করা গেছে বলে ওই সূত্রটি বলছে।
Sunday, April 3, 2016
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment