বেলজিয়ামের
রাজধানী ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দর আজ রোববার আংশিকভাবে চালু হচ্ছে।
আন্তর্জাতিক এই বিমানবন্দরে সন্ত্রাসী হামলার পর ১২ দিন বন্ধ ছিল।
বিমানবন্দরটির প্রধান নির্বাহী আরনাদ ফিয়েস্ত গতকাল শনিবার সাংবাদিকদের
বলেন, প্রথম তিনটি ‘প্রতীকী ফ্লাইট’ রোববার বিকেলে বিমানবন্দর ছেড়ে যেতে
শুরু করবে। পুলিশের কথা অনুযায়ী, যাত্রীদের বাড়তি নিরাপত্তা তল্লাশি করা
হবে। আংশিকভাবে হলেও এটা খুবই আশাব্যঞ্জক পদক্ষেপ। এই বিমানবন্দরের
বহির্গমন হল ও শহরের একটি পাতাল রেলস্টেশনে গত ২২ মার্চ সন্ত্রাসী হামলায়
৩২ জন নিহত হন। এ হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট
(আইএস)।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment