![]() |
| ট্রফি নিয়ে এটা তাঁর চেনা উদ্যাপন। গত পরশু মন্টে কার্লো মাস্টার্সে নবম শিরোপা জয়ের পর রাফায়ের নাদাল |
পেশাদার টেনিস সার্কিটে ৯৯তম ফাইনালটা খেলেছিলেন গত জানুয়ারিতে। এরপর থেকেই
অপেক্ষা, ফাইনালের ‘সেঞ্চুরি’র দেখা আর মিলছিল না। টানা পাঁচটি
টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন ফাইনালের আগেই। অবশেষে রাফায়েল নাদাল
ফাইনালের গেরোটা খুললেন মন্টে কার্লো মাস্টার্সে। যেখানে বরাবরই নাদাল-রাজ।
২০০৫ থেকে ২০১২ পর্যন্ত টানা ৮টি শিরোপা জিতেছেন এখানে। পরশু জিতলেন নবম
শিরোপা। ফাইনালে গায়েল মনফিলসকে হারিয়ে শততম ফাইনালটাকে স্মরণীয় করে
রাখলেন ‘লাল দুর্গের রাজা’। টেনিস ইতিহাসে নাদালের আগে ১০০ ফাইনাল খেলেছেন
মাত্র একজন—রজার ফেদেরার। পুরুষ টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামজয়ী
ফেদেরার ফাইনাল খেলেছেন ১৩৬টি। এর ৮৮টিতে জিতেছেন ফেদেরার, নাদাল জিতেছেন
৬৮টি।
এটিপি টুর্নামেন্টে সবচেয়ে বেশি ফাইনাল
ফাইনাল চ্যাম্পিয়ন
রজার ফেদেরার ১৩৬ ৮৮
রাফায়েল নাদাল ১০০ ৬৮
নোভাক জোকোভিচ ৮৯ ৬৩
পিট সাম্প্রাস ৮৮ ৬৪
আন্দ্রে আগাসি ৭৯ ৬০
এটিপি টুর্নামেন্টে সবচেয়ে বেশি ফাইনাল
ফাইনাল চ্যাম্পিয়ন
রজার ফেদেরার ১৩৬ ৮৮
রাফায়েল নাদাল ১০০ ৬৮
নোভাক জোকোভিচ ৮৯ ৬৩
পিট সাম্প্রাস ৮৮ ৬৪
আন্দ্রে আগাসি ৭৯ ৬০

No comments:
Post a Comment