রাজশাহী-ঢাকা
রুটে চালু হয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের ফ্লাইট। আজ শুক্রবার
দুপুরে ৬৮ জন যাত্রী নিয়ে নভোএয়ারের প্রথম ফ্লাইট রাজশাহী শাহ মখদুম
বিমানবন্দরে পৌঁছে। পরে সেখান থেকে আবার একই সংখ্যক যাত্রী নিয়ে ঢাকার
উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইট চালু উপলক্ষে শাহ মখদুম বিমানবন্দরে উদ্বোধনী
অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেক কেটে রাজশাহী-ঢাকা রুটে ফ্লাইট
চালুর উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ
পলক। এ সময় রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ও সাবেক
ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক হাফিজুর
রহমান, শাহ মখদুম বিমানবন্দরের ম্যানেজার সেতাফুর রহমান উপস্থিত ছিলেন।
সপ্তাহে তিন দিন সোমবার, বুধবার ও শুক্রবার নভোএয়ারের ফ্লাইট রাজশাহী-ঢাকা
রুটে চলাচল করবে। রাজশাহী-ঢাকা রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ২০০
টাকা। তবে বিমান চালুর প্রথম এক মাস একটি টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি
দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment