Saturday, April 2, 2016

তিন দিনের মেলায় বাহারি গাড়ি ও বাইক

ঢাকার কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি
বসুন্ধরায় গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া তিন
দিনব্যাপী মোটর, বাইক ও যন্ত্রাংশের প্রদর্শনীতে দর্শনার্থীরা
রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনব্যাপী তিনটি প্রদর্শনী চলছে। এর মধ্যে দুটি মেলায় ফোর্ড, টয়োটা, মিতসুবিশি, হোন্ডাসহ সব নামীদামি ব্র্যান্ডের বিভিন্ন ধরনের মোটরগাড়ি ও বাইক এবং অন্যটিতে নানা ধরনের গাড়ির যন্ত্রাংশ প্রদর্শিত হচ্ছে। সব মিলিয়ে দুই শতাধিক স্টল রয়েছে এ তিনটি প্রদর্শনীতে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে প্রদর্শনী। একই ছাদের নিচে আয়োজিত প্রদর্শনী তিনটি হচ্ছে—১১তম ঢাকা মোটর শো, দ্বিতীয় ঢাকা বাইক শো ও ঢাকা অটো পার্টস শো। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল বৃহস্পতিবার এসব প্রদর্শনীর উদ্বোধন করেন। এসব প্রদর্শনীর আয়োজক সেমস গ্লোবাল। মেলায় এভানজা ২০১৫ ও ২০১৬ মডেল, ভিওস সেডান কার, ইয়ারিস, র্যা বফোর মডেলের গাড়ি এনেছে নাভানা। প্রতি গাড়িতে ৫০ হাজার থেকে দেড় লাখ টাকা ছাড় দিচ্ছে। বিশ্বখ্যাত ব্র্যান্ড ফোর্ড গাড়ি প্রদর্শন করছে এটির পরিবেশক এজি অটোমোবাইলস লিমিটেড। প্রতিষ্ঠানটির স্টলে রয়েছে সেডান কার ও জিপ। আর মিতসুবিশি ও মাহিন্দ্রা ব্র্যান্ডের জিপগাড়ি নিয়ে এসেছে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। উত্তরা মটরসের স্টলে বাজাজের ১০০ সিসি থেকে ১৫০ সিসি ক্ষমতাসম্পন্ন মোটরবাইক পাওয়া যাচ্ছে। দাম ১ লাখ ১৯ হাজার টাকা থেকে ২ লাখ ৪১ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া দেশি প্রতিষ্ঠান রানার প্রদর্শন করছে ৮০ সিসি থেকে ১২৫ সিসি ক্ষমতাসম্পন্ন মোটরবাইক। এ ছাড়া প্রদর্শনীতে মোটরগাড়ি, বাইকের টায়ার, লুব্রিকেন্ট অয়েলসহ বিভিন্ন ধরনের যন্ত্রাংশ প্রস্তুতকারক ও বাজারজাতকারী বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় গাড়ির অবস্থান নির্দেশক ও নিরাপত্তা যন্ত্র বিক্রি করছে বিডিকম নামের একটি প্রতিষ্ঠান। প্রদর্শনীর মিডিয়া পার্টনার হয়েছে দ্য ডেইলি স্টার-শিফট, নিউ এজ ও সমকাল। ব্রডকাস্ট পার্টনার হিসেবে রয়েছে টিভি চ্যানেল ইনডিপেনডেন্ট।

No comments:

Post a Comment