মৌলভীবাজারের
কমলগঞ্জ উপজেলায় গতকাল বুধবার রাতে ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। এতে ব্যাপক
ক্ষয়ক্ষতি হয়েছে। পাহাড়ে আটকা পড়েছে যাত্রীবাহী আন্তনগর উপবন
এক্সপ্রেস। রাত ১২টার দিকে এই ঘূর্ণিঝড় আঘাত হানে। ঘূর্ণিঝড়ে গাছপালা
ভেঙে পড়েছে। কাঁচা ঘরবাড়ি ভেঙেছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। রাত সাড়ে
১২টার দিকে ঢাকাগামী আন্তনগর উপবন এক্সপ্রেস লাউয়াছড়া জাতীয় উদ্যানের
পাহাড়ি এলাকায় আটকা পড়ে। রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ায় যাত্রীবাহী
ট্রেনটি আটকা পড়ে। এতে যাত্রীরা রাতভর দুর্ভোগ পোহান। উপজেলার শমসের নগর
রেলওয়ে স্টেশনের মাস্টার আবদুল আজিজ বলেন, রেললাইনে উপড়ে পড়া গাছ সরিয়ে
ট্রেন চলাচল স্বাভাবিক করতে আজ বৃহস্পতিবার ভোর থেকে কাজ শুরু হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment