দীর্ঘদিন
ধরে বিএনপির নবনির্বাচিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে
দূরত্ব ছিল দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের। পূর্ণাঙ্গ
মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর গয়েশ্বর রায়ের সঙ্গে সেই দূরত্ব ঘোচালেন
মির্জা আলমগীর। গতকাল দুপুরে হঠাৎ করেই নয়াপল্টনস্থ গয়েশ্বর রায়ের সঙ্গে
সৌজন্য সাক্ষাৎ করতে তার চেম্বারে যান তিনি। এসময় বিএনপির মহাসচিবকে ফুল
দিয়ে স্বাগত জানান গয়েশ্বর রায়। প্রায় দুই ঘণ্টা সেখানে ছিলেন ফখরুল। তারা
দুজনে একান্তে বৈঠক করেন। গয়েশ্বর রায়ের বাসা থেকে আসা খাবার খান তারা।
মির্জা ফখরুলের সঙ্গী ছিলেন যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান। খাবার পর্বে
নিতাই রায় চৌধুরী ও আবুল খায়ের ভুঁইয়া যুক্ত হন। পূর্ণাঙ্গ মহাসচিবের
পাওয়ার পর দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন,
ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, তরিকুল ইসলামের সঙ্গে দেখা করেন
মির্জা আলমগীর।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment