আবুধাবিতে
এশিয়ান নেশনস কাপের ষষ্ঠ রাউন্ড শেষে বাংলাদেশ দাবা দল ৮ পয়েন্ট নিয়ে
মঙ্গোলিয়া ও ইরানের সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে আছে। ১১ পয়েন্ট নিয়ে
ভারত শীর্ষে। পরশু ষষ্ঠ রাউন্ডে বাংলাদেশ ১-৩ পয়েন্টে কাজাখস্তানের কাছে
হেরেছে। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ হারিয়েছেন গ্র্যান্ডমাস্টার
যুমায়েভ রিনাতকে। তবে হেরেছেন গ্র্যান্ডমাস্টার আবদুল্লা আল রাকিব, এনামুল
হোসেন রাজীব ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন। বিশ্ব টিটি দিবস: ৬
এপ্রিল বিশ্ব টেবিল টেনিস দিবস। সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও দিনটি পালন
করবে টেবিল টেনিস ফেডারেশন। এ উপলক্ষে ৬ এপ্রিল পল্টন উডেনফ্লোর
জিমনেসিয়ামে সেমিনারের আয়োজন করেছে টিটি ফেডারেশন।
Monday, April 4, 2016
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment