অধিনায়ক
মহেন্দ্র সিং ধোনির ভক্তদেরই একজন সৌরভ গাঙ্গুলী। তবে টি-টোয়েন্টি
বিশ্বকাপের সেমিফাইনালে ‘ক্যাপ্টেন কুলের’ একটি সিদ্ধান্ত সঠিক ছিল বলে মনে
করেন না ভারতের সাবেক অধিনায়ক। আর সেটি হলো শেষ ওভারে বিরাট কোহলির হাতে
বল তুলে দেওয়া। পরশু কলকাতার এক অনুষ্ঠানে প্রসঙ্গক্রমে সৌরভ বললেন, ‘আমি
হলে বিরাট কোহলিকে দিয়ে শেষ ওভারটা করাতাম না।’ তাহলে কে করত বল? ‘১৯ ও ২০
নম্বর ওভারটা খুবই গুরুত্বপূর্ণ, তাই দলের সেরা দুজন বোলারেরই ওভার দুটি
করা উচিত ছিল’—সৌরভের উত্তর। সেমিফাইনাল হারের পর অনেকেই কড়া সমালোচনা
করছেন ধোনির। এখানে আবার ভারতের অধিনায়ক পাশে পাচ্ছেন সৌরভকে, ‘এসি ঘরে বসে
অনেক কিছু বলা সহজ, কিন্তু সেটা মাঠে করে দেখানো খুবই কঠিন।’
Monday, April 4, 2016
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment