Saturday, April 2, 2016

আইডিএলসির ২৫% লভ্যাংশ অনুমোদন

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ২০১৫ সালে শেয়ারধারীদের জন্য শেয়ারপ্রতি ২ টাকা ৫০ পয়সা বা ২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। রাজধানীর একটি হোটেলে গত বুধবার অনুষ্ঠিত কোম্পানির ৩১তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় কোম্পানির অনুমোদিত মূলধন ৪০০ কোটি থেকে বাড়িয়ে ১ হাজার কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়, যা যথাযথ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বাস্তবায়িত হবে। কোম্পানির চেয়ারম্যান আজিজ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় নির্বাহী কমিটির চেয়ারম্যান ফারুক এম আহমেদ, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মনোয়ার উদ্দিন আহমেদ, পরিচালক মো. কামরুল হাসান, মতি-উল হাসান ও আতিকুর রহমান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment