ব্যাংকবহির্ভূত
আর্থিক প্রতিষ্ঠানগুলোর তহবিল ব্যয় ফেব্রুয়ারি শেষে কমে দাঁড়িয়েছে ৮ টাকা
৭৬ পয়সা। অর্থাৎ ১০০ টাকা তহবিল ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানগুলোর গড়ে ব্যয়
হচ্ছে ৮ টাকা ৭৬ পয়সা, যা গত বছরের ফেব্রুয়ারিতে ছিল ১০ টাকা ৩ পয়সা।
বাংলাদেশ ব্যাংকের কস্ট অব ফান্ড ইনডেক্স থেকে এ তথ্য পাওয়া গেছে। জানা
গেছে, আগের বছরের একই সময়ের তুলনায় গত ফেব্রুয়ারিতে আর্থিক
প্রতিষ্ঠানগুলোর তহবিল ব্যয় কমেছে ১ টাকা ২৭ পয়সা। গত বছরের ফেব্রুয়ারি
থেকে ধারাবাহিকভাবে কমে আসছে আর্থিক প্রতিষ্ঠানগুলোর তহবিল ব্যয়। গত বছরের
মার্চে তহবিল ব্যয় ছিল ৯ টাকা ৮০ পয়সা। জুনে তা কমে দাঁড়ায় ৯ টাকা ৪১
পয়সা। ডিসেম্বরে তা আরও কমে দাঁড়ায় ৮ টাকা ৯৬ পয়সা। সবশেষ ফেব্রুয়ারিতে তা
আরও কমে হয় ৮ টাকা ৭৬ পয়সা। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ফেব্রুয়ারিতে
সমন্বিত তহবিল ব্যয় হয়েছে ৯ টাকা ৮৩ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১১
টাকা ৪৪ পয়সা। অর্থাৎ এক বছরে সমন্বিত তহবিল ব্যয় কমেছে ১ টাকা ৬১ পয়সা।
সমন্বিত তহবিল ব্যয় হলো আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন বিদেশি
প্রতিষ্ঠান থেকে কম সুদে পাওয়া তহবিল ব্যয় বাদ দিয়ে হিসাব। ৩৩টি আর্থিক
প্রতিষ্ঠানের মধ্যে মাত্র দু-একটি প্রতিষ্ঠান এসব তহবিল পাওয়ায় এসব হিসাব
থেকে বাদ দিয়ে সমন্বিত তহবিল ব্যয় হিসাব করা হয়।জানতে চাইলে প্রাইম
ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক আসাদ খান প্রথম আলোকে বলেন, ‘কম সুদে
আমানত ও ঋণ পাচ্ছি। ফলে আমাদের তহবিল ব্যয় কমে আসছে। আর্থিক
প্রতিষ্ঠানগুলো এখন পুরোপুরি এসএমই অর্থায়নকেন্দ্রিক হয়ে যাচ্ছে। কারণ
করপোরেট অর্থায়নের ক্ষেত্রে ব্যাংকের সঙ্গে আমরা পারছি না। তবে আমরা তহবিল
জোগানের জন্য বন্ড ইস্যুর বিষয়ে ভাবছি।’
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment