চলতি
অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় হবে ১ হাজার ৪৬৬ ডলার, যা বিগত
বছরের তুলনায় ১৫০ ডলার বেশি। এই অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৭ শতাংশের বেশি
হবে। মন্ত্রণালয়ের প্রাক্কলনে প্রবৃদ্ধি ৭ দশমিক শূন্য ৫ শতাংশ বলা হচ্ছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের এক প্রাক্কলনে এ কথা বলা হয়। এতে বলা হয়েছে, এই
অর্থবছরে প্রথমবারের মতো জিডিপি ৭ শতাংশ হচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয়
অর্থনৈতিক পরিষদের (একনেক) বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়।
এনইসি মিলনায়তনে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা। এর আগের অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১ হাজার ৩১৬
ডলার। ওই অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৫৫ শতাংশ।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment