যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে গত বৃহস্পতিবার অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, অঙ্গরাজ্যের রাজধানী রিচমন্ডে বাস কোম্পানি গ্রেহাউন্ডের একটি স্টেশনের ভেতরে ওই ঘটনা ঘটে। সেখানে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ মহড়া চলার সময় হঠাৎ এক অজ্ঞাত বন্দুকধারী এসে এক পুলিশ সদস্যের বুকে গুলি করে। অন্য পুলিশ সদস্যরা হামলাকারীকে লক্ষ্য করে পাল্টা গুলি করলে তিনিও নিহত হন। গোলাগুলির সময় কাছাকাছি থাকা দুই ব্যক্তি আহত হন। ঘটনার পরপরই এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় বাসস্টেশনটিও। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, পুলিশ সদস্য চ্যাড ডারমায়ারকে (৩৭) একাধিকবার গুলি করা হয়েছিল।

No comments:
Post a Comment