জাতিসংঘের
জলবায়ু পরিবর্তন-বিষয়ক প্যানেলের সাবেক প্রধান রাজেন্দ্র পাচৌরির
বিরুদ্ধে আবার যৌন হয়রানির অভিযোগ উঠল। এবারের অভিযোগকারী পাচৌরির
নয়াদিল্লিভিত্তিক প্রতিষ্ঠান এনার্জি অ্যান্ড রিসোর্স ইনস্টিটিউটের আরেক
সাবেক কর্মী। তিনি বিষয়টি পুলিশকে না জানালেও আইনজীবীর মাধ্যমে এএফপিকে
বলেন, ২০০৮ সালে কর্মরত থাকার সময় যৌন হয়রানির কবলে পড়েন। চলতি বছরের আগ
পর্যন্ত পাচৌরি প্রতিষ্ঠানটির প্রধান ছিলেন। গত মাসেও এ রকম আরেক অভিযোগ
উঠেছিল ৭৫ বছর বয়সী এই পরিবেশ বিশেষজ্ঞের বিরুদ্ধে। এনার্জি অ্যান্ড
রিসোর্স ইনস্টিটিউটের আরেক নারী কর্মী যৌন হয়রানির অভিযোগ তোলেন। তারও
আগে সাবেক এক কর্মীর যৌন হয়রানির অভিযোগ দায়েরের প্রেক্ষাপটে ২০১৫ সালের
ফেব্রুয়ারিতে পাচৌরি জাতিসংঘের ওই প্যানেল চেয়ারম্যানের পদ ছাড়তে বাধ্য
হন। সব অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
Saturday, April 2, 2016
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment