![]() |
| সুনীল নারাইন |
কলকাতা
নাইট রাইডার্সের হয়ে কি এবার আইপিএল খেলতে পারবেন সুনীল নারাইন? দুই দিন
আগেও ছিল এই প্রশ্ন। দলে নারাইনকে পাওয়া যাবে কি না, তা নিয়ে গত পরশুই
উদ্বেগ জানিয়েছিলেন কেকেআরের কোচ জ্যাক ক্যালিস। তবে আইপিএল শুরুর আগেই
আইসিসি ক্যািরবীয় স্পিনারের বোলিং অ্যাকশন বৈধ বলে ছাড়পত্র দিয়েছে। সুতরাং
আজ থেকে শুরু আইপিএলে খেলতে আর বাধা নেই সুনীল নারাইনের। গত নভেম্বরে
শ্রীলঙ্কা সফরে গিয়ে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত হয়েছিলেন ২৭ বছর
বয়সী ত্রিনিদাদিয়ান স্পিনার। এর আগে ২০১৪ সালে টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস
লিগ ও ২০১৫ আইপিএলেও তাঁর বোলিং অ্যাকশন ত্রুটিযুক্ত বলে চিহ্নিত হয়। গত
শ্রীলঙ্কা সফরের পর থেকেই নারাইন ক্রিকেটের বাইরে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট
নির্বাচকেরা তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখলেও তিনি নিজেই সরে
দাঁড়ান এই যুক্তিতে যে, বোলিং অ্যাকশন শুধরে ক্রিকেটে ফেরার জন্য তাঁর আরও
সময় দরকার। গত ২৮ মার্চ চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন। পরশু
পরীক্ষার ফলাফল জানাল আইসিসি—নারাইনের সব বলই বৈধ। ‘সুনীল নারাইনের
অ্যাকশন বৈধ প্রমাণিত হয়েছে। তিনি এখন আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে অংশ
নিতে পারবেন’—টুইট করেছে আইসিসি। নারাইনকে ফিরে পাচ্ছে জেনে কলকাতা নাইট
রাইডার্স শিবির দারুণ খুশি। ২০১২ ও ২০১৪ সালে দলের আইপিএল জয়ের অন্যতম
কুশীলব নারাইন, আইপিএলের চার মৌসুমে তাঁর শিকার ৭৪ উইকেট। তবে আগামীকাল
দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে কেকেআরের প্রথম ম্যাচে তিনি না-ও খেলতে
পারেন। কদিন আগে তাঁর বাবা মারা গেছেন। দ্রুত ফেরার জন্য তাঁকে তাই চাপ
দিচ্ছে না কেকেআর।

No comments:
Post a Comment