নিজ বাড়ি সংস্কারে রাষ্ট্রীয় অর্থ ব্যয়
করা নিয়ে সৃষ্ট কেলেংকারির সূত্র ধরে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব
জুমার পদত্যাগ দাবি করেছেন দেশটির বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা আহমেদ
কাথরাদা। তিনি বলেছেন, জুমা পদত্যাগ করলে সরকারের মধ্যকার ‘আত্মবিশ্বাসের
সংকট’ কেটে যাবে। জ্যাকব জুমা গত শুক্রবার বলেন, আদালতের রায়ের প্রতি
শ্রদ্ধা দেখিয়ে তিনি তাঁর বাড়ি সংস্কারের কাজে ব্যয় করা অর্থ পরিশোধ
করবেন। তবে পদত্যাগের বিষয়ে তিনি কিছু বলেননি। বর্ণবাদবিরোধী নেতা নেলসন
ম্যান্ডেলার সঙ্গে কারাভোগ করেন আহমেদ কাথরাদা। দেশটির গণমাধ্যমে প্রকাশিত
এক খোলা চিঠিতে তিনি বলেন, ‘আমি যদি প্রেসিডেন্ট হতাম, তাহলে সঙ্গে সঙ্গে
পদত্যাগ করতাম।’ জুমার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) নেতারা
বলছেন, অর্থ কেলেংকারি সত্ত্বেও তাঁরা তাঁদের নেতার পেছনে ছিলেন। কিন্তু ৮৬
বছর বয়সী আহমেদ কাথরাদা এ বিষয়ে কথা বলায় এর একটি আলাদা গুরুত্ব আছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment