সংবাদ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার
পরিকল্পনা মামলায় গ্রেপ্তার হওয়া সাংবাদিক শফিক রেহমানের পাঁচ দিনের
রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মুজিবর রহমান
মামলার বাদী কে, তার উল্লেখ নেই, আবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোজাম্মেল হক কার সাক্ষ্য গ্রহণের পরে ঘটনায় শফিক রেহমানের সম্পৃক্ততা পেয়েছেন, সেই সব বিবেচনায় না নিয়েই আদালত পাঁচ দিনের রিমান্ড দিয়ে দিলেন? ভারি আশ্চর্যের ব্যাপার তো!!
আবদুল্লাহ আল মামুন
প্রধানমন্ত্রীর পুত্র অপহরণের পরিকল্পনায় সন্দেহজনকভাবে শফিক রেহমানের মতো নাগরিককে রিমান্ডে নিচ্ছে পুলিশ! তাহলে কেন বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির ঘটনায় কাউকে রিমান্ডে নেওয়া হচ্ছে না? সন্দেহের ওপর যদি কাউকে রিমান্ড চাইতে পারে পুলিশ?
মেয়র এম এ মান্নান মাত্র কয়েক দিন আগে মুক্তি পেলেন, তাঁকে আবার গ্রেপ্তার করা হয়েছে। শফিক রেহমানও বয়স্ক লোক। তাঁদের এভাবে গ্রেপ্তার ও রিমান্ড কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে না।
মিজান
বিশিষ্ট ও সুবিদিত বিচার-বুদ্ধিসম্পন্ন সাংবাদিক শফিক রেহমান ছিলেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার একনিষ্ঠ পরামর্শকারী। ওদিকে লন্ডনে তারেক রহমানের পথনির্দেশক ছিলেন প্রয়াত কিংবদন্তি সাংবাদিক সিরাজুর রহমান। এ দুজন প্রতিভাবান ব্যক্তির অভাব বিএনপিতে পূরণ হবে না। ক্রমাগতভাবে সরকার বিএনপিকে মেধাশূন্য করার পরিকল্পনা করছে। সেই অভীষ্ট লক্ষ্য পূরণে শফিক রেহমানকে অপহরণ ও হত্যা পরিকল্পনা নামের সাজানো মামলায় গ্রেপ্তার।

No comments:
Post a Comment