Thursday, May 30, 2013

মিয়ানমারের শান রাজ্যে মুসলিমদের বাড়িতে হামলা, আগুন

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যের লাসিও শহরে বৌদ্ধ যুবকেরা গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো মুসলমানদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছেন। বর্তমানে শহরটিতে কারফিউ জারি করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। একজন মুসলমান এক বৌদ্ধ নারীর ওপর হামলা চালিয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়লে গত মঙ্গলবার সহিংসতা শুরু হয়। মুসলমানদের খোঁজে সশস্ত্র বৌদ্ধ যুবকেরা রাস্তাসহ আশপাশের এলাকায় তল্লাশি চালান।
পুলিশ জানায়, সহিংসতায় অন্তত একজন নিহত হয়েছে, আহত হয়েছে চারজন। এ ছাড়া মুসলমানদের বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে। বিবিসি।

No comments:

Post a Comment