Thursday, April 21, 2016

হঠাৎ অসুস্থ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইলো রোড এলাকার একটি পোশাক কারখানায় বুধবার দুপুর সাড়ে ১১টায় ২২ জন নারী শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় কর্তৃপক্ষ গতকাল কারখানা ছুটি ঘোষণা করে। পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, রানস অ্যাপারেলস নামে রপ্তানিমুখী ওই পোশাক কারখানায় ৯০০ শ্রমিক কাজ করছেন। গতকাল হঠাৎ করে বেশ কয়েকজন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের দেখাদেখি আরও কয়েক জন নারী শ্রমিকও অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের সিদ্ধিরগঞ্জের শিমরাইলের সুগন্ধা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক মাহমুদুল হোসেন বলেন, ওই কারখানায় পর্যাপ্ত পাখা নেই। শ্রমিকেরা পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়ে।

No comments:

Post a Comment