Monday, April 25, 2016

তনুর খুনিদের গ্রেফতারের দাবিতে অর্ধদিবস হরতাল পালিত

সোহাগী জাহান তনুর খুনিদের গ্রেফতারের দাবিতে ডাকা অর্ধদিবস হরতাল অপ্রীতিকর ঘটনা ছাড়াই পালিত হয়েছে।  হরতালের কারণে ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।  অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আছে।
সোমবার (২৫ এপ্রিল) সকালে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্রঐক্যের নেতাকর্মীরা নগরীর কোতোয়ালি মোড়, নিউমার্কেট ও আমতল এলাকায় পুলিশি বাধা উপেক্ষা করে পিকেটিং করে। এসময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নিউমার্কেট, আমতল, এনায়েতবাজার, প্রেসক্লাব হয়ে চেরাগি পাহাড় মোড়ে সমাবেশে মিলিত হয়।
জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শিমুল কান্তি বৈষ্ণবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার সভাপতি তাজ নাহার রিপন, ছাত্র ফেডারেশন নগর সভাপতি ফরহাদ জামান জনি, চুয়েট ছাত্র ইউনিয়নের সভাপতি অটল ভৌমিক প্রমুখ। সঞ্চালনায় ছিলেন নাহিদ আল মোস্তফা।
বক্তারা বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য বাংলানিউজকে জানান, হ

No comments:

Post a Comment