![]() |
| সালমানের বাড়িতে নেমতন্ন ছিল ধোনির |
মুম্বাই
শহরের বান্দ্রা এলাকায় অবস্থিত ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টস’ খুব বিখ্যাত।
এই বাড়িটি বিখ্যাত কারণ এখানেই বাস করেন বলিউডের অন্যতম বাদশাহ সালমান
খান। বাড়িটি কেবল তার বাসিন্দার জন্যই বিখ্যাত নয়, এটি বিখ্যাত অনেক
বিখ্যাত মানুষের মিলনক্ষেত্রও। বজরঙ্গি ভাইজানের যে অতিথিপরায়ণ হিসেবে বেশ
সুনাম। এমন কোনো দিন আসে না, যেদিন সালমানের বাড়িতে অতিথিদের পায়ের ছোঁয়া
পড়ে না। সোমবার রাতে সালমানের অতিথি হয়ে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পা
রেখেছিলেন মহেন্দ্র সিং ধোনি। রাতটা একটু গভীর হতেই স্ত্রী সাক্ষী আর তাঁর
স্ত্রীর এক বান্ধবীকে নিয়ে তিনি হাজির হয়েছিলেন সালমানের বাড়িতে। বেশ
কিছুক্ষণ ছিলেন তাঁরা সেখানে। অতিথিপরায়ণতায় সালমানের যে সুনাম, তাতে
আদর-আপ্যায়নটা যে মন্দ হয়নি, সেটা তো বলে দেওয়াই যায়! আইপিএলে নিজের নতুন
দল পুনে রাইজিং সুপারজায়ান্টস নিয়েও জয়যাত্রা শুরু করেছেন ধোনি। মুম্বাইতে
ছিল ম্যাচটি। এ কারণেই সল্লু সাহেবের ডেরায় ঢুঁ মারা।

No comments:
Post a Comment