Saturday, April 30, 2016

৭৮৩ অভিযোগ থেকে রেহাই নেই জুমার

জ্যাকব জুমা
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে তাঁর বিরুদ্ধে ওঠা ঘুষের অভিযোগ মোকাবিলা করতে হবে বলে আদেশ দিয়েছেন দেশটির হাইকোর্ট। এর আগে সরকারি কৌঁসুলিরা তাঁর বিরুদ্ধে দুর্নীতি-সংক্রান্ত ৭৮৩টি অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন। গতকাল শুক্রবার সর্বোচ্চ আদালত এমন আদেশ দেন। এ আদেশ ওই কৌঁসুলিদের সিদ্ধান্তের বিরুদ্ধে একধরনের চপেটাঘাত বলে ধরা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার কয়েক শ কোটি ডলারের অস্ত্র চুক্তিকে ঘিরে প্রেসিডেন্ট জুমার বিরুদ্ধে বেশ আগেই উঠেছে ওই ঘুষ-দুর্নীতির অভিযোগ। তবে ২০০৯ সালে এসব অভিযোগ থেকে তাঁকে প্রধান সরকারি কৌঁসুলি নিষ্কৃতি দেন। অভিযোগ তুলে নেওয়ার পক্ষে প্রধান সরকারি কৌঁসুলি যে যুক্তি দাঁড় করিয়েছিলেন তা হলো তৎকালীন প্রেসিডেন্ট থাবো এমবেকির প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যকার টেলিফোন আলাপের রেকর্ড যাচাই করে দেখা গেছে, অভিযোগগুলোর পেছনে রাজনৈতিক হস্তক্ষেপ ছিল।

No comments:

Post a Comment