জিয়া
চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় তদন্ত কর্মকর্তা নিয়োগের বৈধতা
চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন খারিজ করেছেন
হাইকোর্ট। বিচারপতি রুহুল কুদ্দুস এবং বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে
গঠিত হাইকোর্টের বেঞ্চ আজ বৃহস্পতিবার শুনানি শেষে এ আদেশ দেন। দুর্নীতি
দমন কমিশন (দুদক) ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় জিয়া
চ্যারিটেবল ট্রাস্ট মামলা করা হয়। এতে ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫
লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ আনা হয়। মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা
দুদকের উপপরিচালক হারুন-অর রশিদ খান। এই তদন্ত কর্মকর্তা নিয়োগের বৈধতা
চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। আদালত শুনানি শেষে বিএনপি
চেয়ারপারসনের আবেদন খারিজ করে দেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment