![]() |
| জন্মদিনে অতিথি ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এলআরবির সদস্যরা |
বাংলাদেশের
জনপ্রিয় ব্যান্ড এলআরবি পূর্ণ করল যাত্রার ২৫ বছর। এ উপলক্ষে নানা
অনুষ্ঠানে অংশ নেন ব্যান্ডটির সদস্যরা। ব্যস্ত থাকতে হয়েছে স্টেজ প্রোগ্রাম
ও টেলিভিশনের সরাসরি গানের অনুষ্ঠান নিয়ে। তাদের ২৫ বছর পূর্তি উপলক্ষে
মঙ্গলবার দুপুরে ঢাকার একটি রেস্তোরাঁয় জাগো ফাউন্ডেশন আয়োজিত
সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে অনেকক্ষণ সময় কাটান এলআরবি সদস্যরা। আইয়ুব
বাচ্চু বলেন, ‘বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে কার না ভালো লাগে। তাই ব্যান্ডের
জন্মদিনে সুবিধাবঞ্চিত বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়ে আমাদেরও ভালো লেগেছে।’
২৫ বছর পূর্তি উপলক্ষে বুধবার রাতে বাংলাভিশনে সরাসরি গানের অনুষ্ঠানে অংশ
নেয় এলআরবি। গিটার লিজেন্ডখ্যাত ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চুর নেতৃত্বে ১৯৯১
সালের ৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ব্যান্ড হিসেবে যাত্রা শুরু করে এলআরবি।
নব্বইয়ের দশকের শুরুতে মাধবী ও হকার নামে প্রকাশিত হয়েছিল ব্যান্ডের ডাবল
অ্যালবাম।

No comments:
Post a Comment