Thursday, April 28, 2016

বাংলাদেশের পতাকা উড়ল বিশ্ব দরবারে

বিজয়ী দলের সঙ্গে অতিথিরা
‘ইউনিলিভার ফিউচার লিডার্স লীগ ২০১৬’ এর বিজয়ী হয়েছে বাংলাদেশ দল। সম্প্রতি ২৯টি দেশের দলকে হারিয়ে ইউনিলিভার বিজমায়েস্ত্রোর সাজিদ আলম, আয়মান সাদিক এবং ইশমাম চৌধুরী এই জয় অর্জন করেন। লন্ডনে ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইউনিলিভার ফিউচার লিডার্স লীগ একটি বিশ্বব্যাপী প্রতিযোগিতা যেখানে তরুণ মেধাবীরা অংশ নেয়। এই দলগুলোকে ইউনিলিভার প্রত্যেক দেশ থেকে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করে। ২০১৫ সালের অক্টোবর মাসে ইউনিলিভার বাংলাদেশ কেস প্রতিযোগিতা ‘ইউনিলিভার বিজমায়েস্ত্রো ২০১৫’ আয়োজন করে। ওই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সাজিদ আলম, আয়মান সাদিক এবং ইশমাম চৌধুরী বিজয়ী হন।

No comments:

Post a Comment