প্রায়
আট মাস হয়ে গেল, ট্র্যাকে তাঁর পা পড়েনি। গত আগস্টে হয়ে যাওয়া বিশ্ব
চ্যাম্পিয়নশিপের পর থেকে বিশ্রামে আছেন উসাইন বোল্ট। এত দিন পর জ্যামাইকান
স্প্রিন্টারের মনে হলো, ‘নাহ্, অনেক হয়েছে! এবার একটু দৌড়ানো দরকার!’
ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রাজা গত মঙ্গলবার ঘোষণাও দিয়েছেন, আগামী মাসে
কেম্যানে আমন্ত্রণমূলক মিট দিয়েই ট্র্যাকে ফিরছেন। ২৯ বছর বয়সী বোল্ট
অলিম্পিকে ছয়বারের সোনাজয়ী। আরেকটি অলিম্পিক শুরু হচ্ছে আগামী আগস্টে। রিও
অলিম্পিকেও সোনা জয়ের জন্য নিজেকে তৈরি করতে চান বোল্ট। প্রস্তুতির অংশ
হিসেবেই ১৪ মেতে ট্রুম্যান বোডেন স্পোর্টস কমপ্লেক্সে কেম্যান মিটে অংশ
নেবেন ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে বিশ্ব রেকর্ডধারী জ্যামাইকান।
Thursday, April 7, 2016
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment