![]() |
| আপেল |
রাজশাহী
মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের খাবার সরবরাহকারী ঠিকাদারকে ৪ হাজার
২০০টি আপেল জরিমানা করা হয়েছে। ওই ঠিকাদার এখন হাসপাতালের রোগীদের এই
পরিমাণ আপেল সরবরাহ করছেন। হাসপাতাল সূত্র জানায়, ওই ঠিকাদারের বিরুদ্ধে
খাবার সরবরাহ নিয়ে নানা অভিযোগ ওঠে। তিনি মাংস কম দেন। ডিমে দেন ছোট।
হাসপাতাল কর্তৃপক্ষ এসবের প্রমাণ পাওয়ার পর ঠিকাদারকে ৪ হাজার ২০০টি আপেল
জরিমানা করেন। এর মধ্যে গত রবি ও সোমবার রোগীদের ২ হাজার ৮০০টি আপেল সরবরাহ
করেন ঠিকাদার। আগামী দু-এক দিনের মধ্যে বাকি ১ হাজার ৪০০টি আপেলও সরবরাহ
করা হবে। জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম
বলেন, মাংস ওজনে কম ও ছোট ডিম দেওয়ায় রোগীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য
তিনি ঠিকাদারকে আপেল সরবরাহ করতে বলেছেন। ঠিকাদার আবদুস সেলিম বলেন, হাতের
পাঁচ আঙুল সমান হয় না। খাবার একটু কমবেশি হয়েছিল। এ জন্য পরিচালক আপেল দিতে
বলেছেন। একটু ক্ষতি হলেও তাঁরা এই নির্দেশ মেনে নিয়েছেন।

No comments:
Post a Comment