ইন্টারনেট
ব্যবহারে মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহারের দাবি জানিয়েছে দেশের মোবাইল
অপারেটরদের সংগঠন অ্যামটব। আজ মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)
প্রাক-বাজেট আলোচনা সভায় অ্যামটবের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। এনবিআর
চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে এই আলোচনা সভায় অ্যামটব মহাসচিব
টি আই এম নুরুল কবীর বক্তব্য দেন। সভায় মোবাইল অপারেটরদের প্রতিনিধিরা
উপস্থিত ছিলেন। মোবাইল অপারেটরদের পক্ষ থেকে বলা হয়, ইন্টারনেট ও মডেম
ব্যবহারের ক্ষেত্রে ভ্যাট উঠিয়ে নিলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে।
এতে মোবাইল অপারেটরদের আয় বাড়বে, তথ্যপ্রযুক্তির প্রসার ঘটবে। অপারেটরদের
আয় বাড়লে সরকার বেশি কর পাবে। বর্তমানে ইন্টারনেট ও মডেম ব্যবহারের জন্য ১৫
শতাংশ হারে ভ্যাট দিতে হয়। সভায় নতুন সিম-রিম কেনার ক্ষেত্রে ১০০ টাকা
সিম-কর প্রত্যাহারেরও দাবি জানানো হয়। এ ছাড়া টেলিযোগাযোগ-সংক্রান্ত
যন্ত্রপাতি আমদানিতে শুল্কহার যৌক্তিক করার দাবি জানানো হয়।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment