Sunday, April 3, 2016

ম্যাকাইয়ের অবসর

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের শুরুটা ছিল দুর্দান্ত। কিন্তু সেমিফাইনালেই তাদের থামিয়ে দিল ইংল্যান্ড। বিশ্বকাপ থেকে বিদায়ের পরই একটি দুঃসংবাদ শুনতে হয়েছে কিউইদের। পরশু ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন অলরাউন্ডার গ্র্যান্ট এলিয়ট। আন্তর্জাতিক ক্রিকেটারদের বিদায়ী মিছিলে কাল যুক্ত হয়েছে আরেকটি নাম—ক্লিন্ট ম্যাকাই।
একসময় অস্ট্রেলিয়ান পেস বোলিংয়ের ভবিষ্যৎ ভাবা হচ্ছিল তাঁকে। ২০০৯ সালে অভিষেকের পর অস্ট্রেলিয়ার হয়ে ৫৯টি ওয়ানডে খেলেছেন। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার সেরা ওয়ানডে খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে ওই বছরে একটি হ্যাটট্রিকও আছে তাঁর।

No comments:

Post a Comment