Tuesday, April 12, 2016

কাশ্মীরে মাশরাফি

কাশ্মীরেমাশরাফি
সপরিবারে এখন কাশ্মীরে ছুটি কাটাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। ভূস্বর্গখ্যাত কাশ্মীর উপত্যকায় পরিবারের সঙ্গে সময়টা দারুণই কাটছে বাংলাদেশ দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কের। তবে ছুটিতেও ক্রিকেট তাঁর পিছু ছাড়ছে না। সেখানে একটু ক্রিকেট খেলতে হয়েছে স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে। তাঁরা তো বাংলাদেশ অধিনায়ককে কাছে পেয়ে ভীষণ খুশি। ছোট ছোট রানআপে কয়েকটি বল করেছেন মাশরাফি। উৎসুক কাশ্মীরি জনতার ভিড় পরে আরও বেড়েছে, সবাই যেন মাশরাফির আত্মার আত্মীয়, জানতে চান তাঁর কুশল। তাঁদের সগর্ব উচ্চারণ, ‘বাংলাদেশের ক্রিকেটের পাশেই থাকি আমরা।’ মাশরাফিকে এত কাছে পাওয়া গেছে, সেলফি না তুললে হয়! সেটিও হয়েছে। অতঃপর হাত মিলিয়ে বিদেশি ভক্তদের কাছ থেকে বিদায় নিয়েছেন মাশরাফি। এটির একটি ভিডিও ফেসবুকে ছেড়েছেন মাশরাফি অনুজ মোরসালিন।

No comments:

Post a Comment