![]() |
| অমিতাভ বচ্চন ও অ্যান্ড্রু ফ্লিনটফ |
অস্ট্রেলিয়া-ভারত
ম্যাচের পর মজার এক টুইটার ‘যুদ্ধে’ নেমেছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ ও
অমিতাভ বচ্চন। সেদিন অতি উৎসাহী বচ্চন-ভক্তদের জন্য মজা রূপ নিয়েছিল কঠিন
এক দ্বন্দ্বে। এর পর নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে
পৌঁছে গেছে ইংল্যান্ড। গত বুধবার টুইটেই সে আনন্দ সেরে নিয়েছেন ফ্লিনটফ।
কিন্তু ভারতীয় ভক্তরা বাগড়া দিলেন সেখানেও। ‘ফাইনালে বিরাট কোহলি অপেক্ষা
করছে, ভারতের কাছে হারবে ইংল্যান্ড, ইংল্যান্ড কখনো বিশ্বকাপ জেতে না’—বাদ
ছিল না কিছুই। এর জবাবে আবারও বুদ্ধিমত্তার পরিচয় দিলেন ফ্লিনটফ, ‘আমি যত
দূর জানি ভারতকে এখনো সেমিফাইনাল খেলতে হবে।’ ভেংচির ইমোটিকন দিয়ে আরও যোগ
করলেন, ‘সেখানে তোমাদের জন্য গেইল অপেক্ষা করছে।’ এই টুইটেরও কড়া
প্রতিক্রিয়া দেখান ভারতীয় সমর্থকেরা। একটু পরে অমিতাভকে খোঁচা মেরে
ফ্লিনটফের টুইট, ‘আমরা কি ফাইনাল দেখতে যাব? আমার ধারণা, অমিতাভ বচ্চন
আমাদের কিছু টিকিট জোগাড় করে দিতে পারবেন।’ পরশু ভারত হেরে যাওয়ায় ফাইনালে
আর দেখা হচ্ছে না ভারত-ইংল্যান্ডের। ফ্লিনটফের খোঁচার জবাব দেওয়ার কোনো
আগ্রহ হয়তো এ জন্যই পাওয়া গেল না অমিতাভের কাছ থেকে।

No comments:
Post a Comment