![]() |
| পিয়া বিপাশা |
আমার
জীবনে প্রথম প্রেমের কথা বলা বেশ কঠিন। আমি কখনো কাউকে প্রস্তাব দিইনি।
তবে অনেক প্রস্তাব এসেছে। প্রথম প্রস্তাব আসে যখন আমি অষ্টম শ্রেণিতে পড়ি।
একটি বিয়েবাড়িতে। কিন্তু এর চেয়ে ব্যতিক্রম ঘটনাও ঘটেছে। যেখানে প্রথম অনেক
কিছুই আমি পেয়েছি। হুট করেই একদিন ফোনকল এল। জানলাম, আমার কোনো এক বন্ধুর
কাছ থেকে সে আমার ফোন নম্বর পেয়েছে। এরপর ধীরে ধীরে ফোনেই আমাদের
কথা-গল্প বাড়তে থাকে। দিন-রাত সব সময়ই তার সঙ্গে কথা হয়েছে। এভাবে তিন মাস।
এর মধ্যে দেখা করার কথা প্রায়ই হতো। কিন্তু হয়নি। শেষ পর্যন্ত একদিন ঠিক
হলো আর দেরি নয়, আমরা দেখা করবই। স্বাভাবিকভাবেই আমার মধ্যে একটু উত্তেজনাও
ছিল। স্থান চূড়ান্ত হলো। আমি গিয়ে পৌঁছালাম। কিন্তু সে আর আসে না।
অপেক্ষা আর অপেক্ষা। অনেকক্ষণ দেরি করে আমি রওনা দিলাম। বাসায় না, তাকে
নিয়ে অন্য কোথাও যাওয়ার কথা ছিল সেদিন। সেখানে গিয়ে রিকশা থেকে নেমে আমি
ভাড়া বের করছি। দেখি, অন্য একজন আমার ভাড়া দিয়ে দিচ্ছে। আমি অবাক। কী করব,
ঠিক বুঝে উঠতে পারছিলাম না। ওই সময়টা ছিল অন্য রকম। সে সুন্দর করে চিঠি
লিখত। তা-ও আবার টিস্যু পেপারে! বাসার নিচে রেখে যেত। কোনো দিন ড্রাইভারের
কাছে দিত। আমিও জবাব দিতাম, টিস্যু পেপারেই লিখে নিচে রেখে আসতাম। এ রকম
নানা কাণ্ড সে করেছে। যা আমার কাছে অন্য রকম ছিল। তবে এই পাগলামিরও শেষ
আছে। সেটা একেবারেই সমাপ্তি। তার সঙ্গে এখন আমার কোনো সম্পর্ক নেই। এটাই
আমার জীবনে আসা একমাত্র প্রেম।

No comments:
Post a Comment