![]() |
| দলের বিপর্যয়ে হাল ধরেছিলেন। জনি বেয়ারস্টো ফিরলেন সেঞ্চুরি করেই। কাল হেডিংলিতে সেঞ্চুরির পর ইংলিশ ব্যাটসম্যান l রয়টার্স |
স্টুয়ার্ট
ব্রডকে হারিয়ে দিলেন জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের পেসার সতীর্থকে
হারালেন ৫ উইকেট নেওয়ার লড়াইয়ে। আর এই ইংলিশ ‘গৃহযুদ্ধের’ মধ্যে পড়ে
ফলো অনে পড়েছে লঙ্কানরা। অথচ ফলো অন এড়াতে অ্যাঞ্জেলো ম্যাথুসের দলকে
করতে হতো মাত্র ৯৯ রান। কিন্তু ইংলিশ পেসারদের দাপটে শ্রীলঙ্কা প্রথম ইনিংস
শেষ ৯১ রানেই। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১ রান
তুলেছে শ্রীলঙ্কা। ইংলিশ পেসারদের সুইং ও সিম বলে কোনো জবাবই হতে পারেননি
লঙ্কান ব্যাটসম্যানরা। ১২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলা দলটি চতুর্থ
উইকেট হারায় ৪৩ রানে। এরপর পঞ্চম উইকেটে যা একটু প্রতিরোধ ম্যাথুস ও
থিরিমান্নের। ৭৭ রানে ম্যাথুস ফেরার পর ১০ ওভারের মধ্যেই ১৪ রান তুলতে শেষ ৬
উইকেট নেই শ্রীলঙ্কার। ১৬ রানে ৫ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন, ২১ রানে ৪
উইকেট ব্রডের। এর আগে লঙ্কানদের ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে সেঞ্চুরি
পেয়ে যান জনি বেয়ারস্টো। ৭০ রানে দাঁড়িয়ে বেয়ারস্টোর তোলা ফিরতি
ক্যাচটা নিতে পারেননি বোলার নুয়ান প্রদীপ। পরে আরও ৭০ রান যোগ করে তবেই
ফিরেছেন এই উইকেটকিপার। তবে ক্যাচ মিসের সুযোগ নিতে পারেননি ষষ্ঠ উইকেটে
বেয়ারস্টোর সঙ্গে ১৪১ রান যোগ করা অ্যালেক্স হেলস। ৮২ রানে জীবন পাওয়া এই
ওপেনার ফিরেছেন আর ৪ রান যোগ করে। ইংলিশরা থামে ২৯৮ রানে। স্টার স্পোর্টস ও
ক্রিকইনফো।

No comments:
Post a Comment