Saturday, May 21, 2016

রোনালদোর ২০ কোটি

ক্রিস্টিয়ানো রোনালদো
গোলের পর গোল করে প্রতি মৌসুমেই নতুন নতুন রেকর্ড গড়ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই মৌসুমেই প্রথম ফুটবলার হিসেবে টানা ছয় মৌসুমে ৫০ গোল করেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। মাঠের এই রেকর্ডের খবর তাজা এখনো, এরই মধ্যে নতুন আরেকটি রেকর্ড গড়লেন। তবে এ রেকর্ড মাঠের বাইরের। সামাজিক যোগাযোগমাধ্যমে পর্তুগিজ অধিনায়কের অনুসারীর সংখ্যা এখন ২০ কোটি! টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রামে রোনালদোর প্রতিটি পোস্ট এখন অনুসরণ করছেন এই বিপুলসংখ্যক ভক্ত। ফুটবলে তাঁর ধারেকাছে আছেন একজনই। আন্দাজ করতেই পারছেন নামটি—লিওনেল মেসি। ইনস্টাগ্রাম ও ফেসবুকে মেসির অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে ১২ কোটি। রোনালদোর রাজত্ব অবশ্য শুধু ফুটবল নয়, সব খেলাতেই। ক্রীড়াবিদদের মধ্যে তাঁর ধারেকাছে আছেন বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস। কিন্তু তাঁর অনুসারীর সংখ্যাও রোনালদোর চেয়ে ৬ কোটি ৯০ লাখ কম! সূত্র: মার্কাডটকম।

No comments:

Post a Comment