![]() |
| পেছনে নীল টার্ফ। হাতে সোনালি ট্রফি। হাসিমুখে ক্যামেরার সামনে দুই অধিনায়ক ঊষার কৃষ্ণ কুমার (বাঁয়ে) ও আবাহনীর অসীম গোপ। কাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে l প্রথম আলো |
দৃশ্যটা
ক্রিকেট বা ফুটবলে খুব পরিচিত। ফাইনালের আগে ট্রফি নিয়ে দুই দলের অধিনায়ক
হাসিমুখে ছবির জন্য পোজ দেন। এবার হকিতেও এমন দৃশ্যের অবতারণা হলো। কাল
সকালে ক্লাব কাপ হকির ফাইনালের আগের দিন ফেডারেশনের সংবাদ সম্মেলনকক্ষে
ট্রফি হাতে দাঁড়ালেন ঊষার অধিনায়ক কৃষ্ণ কুমার ও আবাহনীর অসীম গোপ, পরে
দাঁড়ালেন নীল টার্ফেও। আজ ফাইনাল শেষে ট্রফিটা উঠবে একজনেরই হাতে। বেলা
তিনটায় শুরু হবে মৌসুমের প্রথম টুর্নামেন্টের শ্রেষ্ঠত্বের লড়াই।
হ্যাটট্রিক শিরোপার আশায় কাল সকালে হকি স্টেডিয়ামে অনুশীলন সেরেছে ঊষা।
বিকেলে ক্লাব মাঠে হালকা অনুশীলন করেছে সর্বশেষ ২০০৭ ক্লাব কাপের
চ্যাম্পিয়ন আবাহনী। দুটি দলই জাতীয় দলের খেলোয়াড়সমৃদ্ধ। তারপরও লড়াইটা হয়ে
যেতে পারে মালয়েশিয়া বনাম পাকিস্তান। বিদেশি কোটায় ঊষায় খেলছেন চার
মালয়েশিয়ান শফিক বিন চোলান, ফাইজাল বিন শারি, জুলহাইরি বিন হাশিম ও ইসমাইল
বিন আবু। আবাহনীতে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ ইরফান, কাসিফ আলী, শাকিল
আব্বাসি, তোসিক আরশাদ ও শাফকাত রাসুল। যদিও পাকিস্তানিদের ওপর খুব ভরসা
করতে পারছেন না আবাহনীর কোচ মাহবুব হারুন, ‘শাকিল আব্বাসি খেলার মধ্যে নেই।
শাফকাত রসুলও আনফিট। তবে ওরা যদি নামের প্রতি সুবিচার করে খেলতে পারে
আমরাই চ্যাম্পিয়ন হব।’ ঊষার কোচ মামুনুর রশীদ উপভোগের আনন্দে খেলতে বলছেন
তাঁর খেলোয়াড়দের, ‘ছেলেদের বলেছি চাপ নিয়ো না। খেলাটা উপভোগ করলে জয়
এমনিতেই আসবে।’
মাঠের বাইরে ডাগ-আউটেও এই দুই দেশসেরা কোচের লড়াইটাও কিন্তু জমবে।
মাঠের বাইরে ডাগ-আউটেও এই দুই দেশসেরা কোচের লড়াইটাও কিন্তু জমবে।

No comments:
Post a Comment