ঝালকাঠির
নলছিটি উপজেলায় অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড
অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার রাতে উপজেলার দপদপিয়া এলাকা
থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবকের নাম আল আমিন খান
(২৭)। তাঁর বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিরঙ্গল গ্রামে। র্যাব-৮-এর
উপসহকারী পরিচালক (ডিএডি) আমিনুল ইসলামের ভাষ্য, রাত পৌনে আটটার দিকে আল
আমিনসহ তিন-চারজন যুবক দপদপিয়া সেতু এলাকা দিয়ে যাচ্ছিলেন। তাঁরা র্যাবের
উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় আল আমিনকে ধরে ফেলে র্যাব।
তাঁর কাছ থেকে দুটি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায়
গতকাল রাতে নলছিটি থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে র্যাব।
আল আমিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) এ কে এম সুলতান মাহমুদ বলেন, আল আমিনকে আজ আদালতে পাঠানো হবে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment