কুষ্টিয়ার
মিরপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল সোমবার রাতে উপজেলার কালিগড়া সেতুর কাছে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক
সড়কে কথিত এই বন্দুকযুদ্ধ হয় বলে পুলিশের ভাষ্য। নিহত ব্যক্তির নাম আসাদুল
ফকির (৩৬)। তাঁর বাড়ি উপজেলার সদরপুর ইউনিয়নের রাধানগর গ্রামে। মিরপুর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিনের দাবি,
নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও গুলি উদ্ধার করার দাবি করেছে
পুলিশ। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment