Thursday, May 19, 2016

পীরগাছায় গোপনে প্রতিমা ভাঙচুর, যুবক গ্রেপ্তার

রংপুরের পীরগাছায় কল্যাণ ইউনিয়নের স্বচাষ চওড়াপাড়া কালী মন্দিরে আজ সকাল ১০টার দিকে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সুমন মিয়া (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশের গ্রাম ফতায় তাঁর বাড়ি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সার্কেল-২) সাইফুর রহমান, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর আলম ও পুলিশের উপপরিদর্শক (এসআই) মোমিনুর রহমান। ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে এ ঘটনার পেছনে একটি বড় উদ্দেশ্য থাকতে পারে। এ ব্যাপারে আমরা তদন্ত করছি। পরে বিস্তারিত জানানো হবে। কালী মন্দির কমিটির সভাপতি দিলীপ কুমার রায় বলেন, যে সময় ঘটনাটি ঘটে, সে সময় টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। মন্দিরে কেউ ছিল না। এই সুযোগে প্রতিমা ভাঙচুর করা হয়। ভাঙচুর করে চলে যাওয়ার সময় ওই যুবককে অনেকে দেখে ফেলে। এরপর পুলিশে খবর দেওয়া হয়।

No comments:

Post a Comment