পাসওয়ার্ডের
যুগ কি শেষ হওয়ার দিকে এগোচ্ছে? অন্তত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য
সেরকমই ইঙ্গিত দিচ্ছে গুগল। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত যেকোনো
গুগল অ্যাকাউন্টের ক্ষেত্রে এবার চোখের মণির প্রতিবিম্ব দিয়েই লগ ইন করা
যাবে। গত সপ্তাহেই সাফল্যের সঙ্গে ‘ট্রাস্ট এ পি আই’ নামে এই বিশেষ
প্রযুক্তির ‘ডেমো’ দিয়েছে গুগল। চলতি বছরের শেষের দিকে বাণিজ্যিকভাবে এই
প্রযুক্তি ব্যবহার করা হবে। তবে শুধু চোখের মণির প্রতিবিম্ব মিললেই চলবে
না, সুরক্ষা আরো মজবুত করতে মুখের ছবি, শরীরী ভাষা এবং গলার স্বর মিলিয়ে
নেয়ারও ব্যবস্থা থাকবে। মাল্টিপল লগ ইনের সুবিধাও রাখা হবে। গুগলের পক্ষ
থেকে জানানো হয়েছে, মোবাইল ফোন এবং ট্যাবলেটের জন্য আলাদা সুরক্ষা ব্যবস্থা
বানানো হবে। কোনো বৈধ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী যদি লগ ইন সমস্যায় পড়েন
তাহলে তার জন্য থাকবে বিশেষ হেল্পলাইন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment