বিশ্বের
অন্যতম বৃহৎ জেনারেটর প্রস্তুতকারী প্রতিষ্ঠান এফজি উইলসন বাংলাদেশসহ
বিভিন্ন দেশে তাদের ৫০তম বর্ষপূর্তি পালন করে। এফজি উইলসন দীর্ঘ ৫০ বছর ধরে
বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তৈরি ডিজাইন, মানসম্মত ডিজেল ও গ্যাস জেনারেটর
প্রস্তুত করছে। এফজি উইলসন ১৯৬৬ সালে উত্তর আয়ারল্যান্ডে প্রতিষ্ঠিত হয়।
এফজি উইলসনের বাৎসরিক জেনারেটর উৎপাদনের ক্ষমতা এক লাখ ৩০ হাজারেরও বেশি।
বিশ্বের ১৫০ টির বেশি দেশে প্রতিষ্ঠানটির ৩৭০টি ডিলার রয়েছে। এফজি উইলসনের
বাংলাদেশের ডিলার এম রহমান অ্যান্ড কোম্পানি লিমিটেড ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত
হয়। এম রহমান অ্যান্ড কোম্পানি লিমিটেড আইএসও সনদপ্রাপ্ত একটি
প্রতিষ্ঠান। এটি ২০১৩ সালে জেনেভাতে ইন্টারন্যাশনাল স্টার ফর কোয়ালিটিতে
স্বর্ণপদক পায়। প্রতিষ্ঠানটি নির্ভরযোগ্য জ্বালানি সহায়ক ডিজেল ও
সর্বোচ্চ মানসম্পন্ন গ্যাস জেনারেটর সরবরাহ করে আসছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment