![]() |
| গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) ইয়াসির আজমান গতকাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে নতুন স্মার্টফোন প্রদর্শন করেন l গ্রামীণফোন |
ওকাপিয়া
ও লাভা ব্র্যান্ডের সঙ্গে যৌথভাবে তিন হাজার টাকার কম দামের দুটি
স্মার্টফোন বাজারে এনেছে মুঠোফোন অপারেটর গ্রামীণফোন। এর মধ্যে ‘ওকাপিয়া
আলো’ নামের স্মার্টফোন ২ হাজার ৫৯৫ টাকায় ও ‘লাভা আইরিস ৫০৫’ ফোনটি ২ হাজার
৯৪৫ টাকায় বিক্রি হবে। রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার সংবাদ সম্মেলনের
মাধ্যমে স্মার্টফোন দুটি বাজারজাতকরণের ঘোষণা দেয় অপারেটরটি। সংবাদ
সম্মেলনে স্মার্টফোন দুটি বাজারে আনার কারণ তুলে ধরে জানানো হয়, দেশে
বর্তমানে মোট মুঠোফোন ব্যবহারকারীর মাত্র ২৩ শতাংশ স্মার্টফোন ব্যবহার করে,
আর ৭৭ শতাংশই ব্যবহার করে সাধারণ বা ফিচার ফোন। সাধারণ ফোন ব্যবহারকারীরা
ইন্টারনেট ব্যবহারের প্রকৃত সুবিধা পায় না। স্মার্টফোন-বঞ্চিত বিপুল এই
জনগোষ্ঠীর কথা মাথায় রেখেই ফোন দুটি বাজারে আনা হয়েছে। লাভা ব্র্যান্ডের
স্মার্টফোনটিতে ১ দশমিক ৩ গিগাহার্টজ ডুয়েল কোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যা
ম, ২ মেগাপিক্সেল ক্ষমতাসম্পন্ন রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ১ হাজার
৪০০ মিলি-অ্যাম্পিয়ারের ব্যাটারিযুক্ত ফোনটি অ্যান্ড্রয়েড কিটক্যাট
অপারেটিং সিস্টেমে চালিত। একই রকমের সব সুবিধা রয়েছে ওকাপিয়া আলো
স্মার্টফোনটিতে। তবে ফোনটির ডুয়েল কোর প্রসেসরের ক্ষমতা ১ গিগাহার্টজ।
স্মার্টফোন দুটিতে গ্রামীণফোনের গ্রাহকেরা পাবেন সাত দিনের আর্লি লাইফ
ফেইলর (ইএলএফ) সুবিধা। অর্থাৎ কেনার সাত দিনের মধ্যে ফোনসেটে কোনো ধরনের
সমস্যা দেখা দিলে তা বিনা মূল্যে পরিবর্তন করে দেওয়া হবে। দুটি ফোনেই
ক্রেতাদের জন্য রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা (ওয়ারেন্টি)। এ
ছাড়া ফোন দুটি কেনার পর ২৫ টাকা রিচার্জে গ্রাহকেরা পাবেন গ্রামীণফোন
নেটওয়ার্কে ১০০ মিনিট টকটাইম, বিনা মূল্যে ১০০ খুদে বার্তা প্রেরণ ও ৫০০
মেগাবাইট ইন্টারনেট ডেটা সুবিধা। একজন ক্রেতা স্মার্টফোন কেনার ১০ মাসের
মধ্যে সর্বোচ্চ ১০ বার এই অফার নিতে পারবেন।
সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) ইয়াসির আজমান বলেন, ইন্টারনেট ব্যবহারে আগ্রহী অনেক মানুষ উচ্চমূল্যের কারণে স্মার্টফোন কিনতে পারছেন না। তাঁদের বিষয়টি মাথায় রেখেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় লাভা ও ওকাপিয়া মুঠোফোনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) ইয়াসির আজমান বলেন, ইন্টারনেট ব্যবহারে আগ্রহী অনেক মানুষ উচ্চমূল্যের কারণে স্মার্টফোন কিনতে পারছেন না। তাঁদের বিষয়টি মাথায় রেখেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় লাভা ও ওকাপিয়া মুঠোফোনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment