![]() |
| সুসান্নাহ মুশাত জোনস। গত ৭ জুলাই ১১৬তম জন্মদিনে নিউইয়র্কে পরিবারের সদস্যদের সঙ্গে। ছবি: রয়টার্স |
পৃথিবীর
সবচেয়ে বেশি বয়সী মানুষ সুসান্নাহ মুশাত জোনস আর নেই। তিনি গতকাল
বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল
১১৬ বছর। ১৮৯৯ সালে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন
জোনস। হাইস্কুলের পড়াশোনা শেষ করার পর এই নারী ১৯২২ সালে নিউ জার্সি ও
পরে নিউইয়র্কে চলে যান। সেখানে তিনি গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন। এ ছাড়া
বিভিন্ন শিশুদের যত্ন নেওয়ার চাকরিও করেন তিনি। ১৯৬৫ সালে চাকরি থেকে অবসর
নেন জোনস। বেশি দিন বেঁচে থাকার বিষয়ে একবার জোনস বলেছিলেন, বেশি
পরিমাণে ঘুমানো, ধূমপান না করা এবং অ্যালকোহল গ্রহণ না করাই তাঁর এত দিন
বাঁচার রহস্য। সুসান্নাহ মুশাত জোনসের মৃত্যুর পর এখন সবচেয়ে বেশি বয়সে
জীবিত থাকার রেকর্ড গেল ইতালির নারী এমা মোরানো মারতিনুজ্জির দখলে। তাঁর
বয়সও ১১৬ বছর। সবচেয়ে বেশি বয়সে মারা যাওয়ার রেকর্ডটি বর্তমানে ফ্রান্সের
জ্যানে কেলমন্তের। তিনি ১৯৯৭ সালে মারা যান। তখন তাঁর বয়স হয়েছিল ১২২ বছর
১৬৪ দিন।

No comments:
Post a Comment